এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা বারইয়ারহাট পৌরসভা বাজারের সব চেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান 'গ্রীণ টাওয়ার' এর তৃতীয় তলায় এক অগ্নিকাণ্ড ঘটনায় একটি ইলেকট্রনিক্স ও ২ টি মোবাইল দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষ দর্শিরা জানিয়েছেন।
সূত্র জানায়, দুপুর সোয়া বারোটার দিকে হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটনায় টাওয়ারে থাকা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলের অনতি দুরে অবস্থিত বারইয়ারহাট পৌরসভা ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারো কারো মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত: হয়েছে বলে দাবি করলে ও এর আসল তথ্য এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার আগে স্থানীয় ভাবে আশপাশের লোকজন এবং পার্শ্ববর্তী দোকান/ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করতে গেলে তাতে ৮/১০ জন সামান্য আহত হয়।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (বেলা পৌনে ২ টা) ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থানে থাকতে দেখা যায়। তবে, ক্ষয়ক্ষতি কতো হতে পারে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।