
এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিগত ১৭ বছরের দুঃশাসনামলে কতোজন যে কতো ভাবে মিথ্যা মামলা সহ নানাবিধ: ভাবে আজ্ঞাবহ পুলিশের গ্রেপ্তার-হয়রানিতে অতিষ্ঠ ছিলো তা বলা বাহুল্য।
মিথ্যা মামলার আসামি হওয়ার কবলে পড়ে দেশের সাংবাদিক সহ কোনো পেশার মানুষ- ই পুলিশের গ্রেপ্তার-হয়রানি থেকে রেহাই পায়নি! যার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রামের সাংবাদিক রবিউল।
ঘটনাস্থলে না থাকার পরে ও রাজনৈতিক হয়রানির মামলায় ১১ বছর পর আদালতের আদেশে খালাস পেয়েছেন সাংবাদিক মোঃ রবিউল হোসেন।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক রফিকুল ইসলাম এক রায়ে সাংবাদিক রবিউল সহ মামলার ১১ আসামিকে বেকসুর খালাস দেন।
মামলায় খালাস পাওয়া অন্যরা হলেন, স্থানীয় পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ মোজাফ্ফর, ব্যাংকার মোঃ হাসমত আলী, মোঃ রায়হান, মোঃ আয়াজ, মোঃ রাশেদুল ইসলাম, ওসমান গণি, মোঃ হানিফ, মোঃ ফারুক, মোঃ ওসমান এবং মোঃ আতাউল্লাহ।