নিজস্ব প্রতিবেদক :
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জামায়াতের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভায় অতর্কিত গুলি চালিয়েছে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা।
এ সময় ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত: ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সূত্র জানায়, শুক্রবার (৯ মে) বিকেল ৪ টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। পূর্ব নির্ধারিত সময় মোতাবেক জুমা'র নামাজের পর জামায়াতের নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। এ সময় ২০-৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল সমাবেশস্থলে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এ ছাড়া ও আহত হন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী সহ অন্তত: আরো ৭ জন নেতা-কর্মী আহত হন। পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এবং ওই ঘটনার পর সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ ৭ থেকে ৮ জন নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সীতাকুন্ড উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী স্থানীয় সাংবাদিকদের বলেন, জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সাথে জড়িত রয়েছে। এই হামলা ঘটনার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিলো। ওই প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা সমবেত হত থাকলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতা সহ অন্তত: ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে তাদের দাবি।
আহতদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জন্য ভর্তি করা হয়েছে।