এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অতি পরিচিত মুখ, মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, তৎপরে মীরসরাই কলেজ ছাত্রদলের সভাপতি (১৯৯১), মীরসরাই থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (২০০১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, অতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের পুরোটা সময় হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন ও গ্রেপ্তার-হয়রানিতে অতিষ্ঠ শহীদ জিয়া আদর্শের এক লড়াকু/সাহসী সৈনিক খ্যাত মোঃ শওকত আকবর সোহাগ কে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর'র সীতাকুণ্ড সার্কেল ও মীরসরাই সার্কেল এর দু' এএসপি'র যৌথ নের্তৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বেষ্টিত হয়ে যুবদল নেতা শওকত আকবর সোহাগ কে গ্রেপ্তার করা হয়।
দলীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে রাজনৈতিক হয়রানি মুলক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে করতে জীবনের অধিক সময় পার করে আসা উক্ত যুবদল নেতা সোহাগ আওয়ামী সরকারের পতনের পর মুক্ত বিহঙ্গের মতো চলার কথা থাকলেও ষড়যন্ত্র মুলক মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের সময়ে মিথ্যে ও ষড়যন্ত্র মুলক প্রায় ২৮ টির ও বেশি মামলা রয়েছে।
ওই মামলা গুলোর মধ্যে কয়েকটি খালাস এবং অন্যান্য মামলায় জামিনে থাকার পর গতকাল মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়ায় অবস্থিত 'ইকোনমিক জোন' এর একটি কোম্পানির কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ এনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যুবদল নেতা শওকত আকবর সোহাগ কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সদস্য শাহিদুল ইসলাম চৌধুরী, বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি'র আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।
অপরদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র অপর যুগ্ম আহবায়ক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয় পেয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হোসেন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন সহ অন্যান্যরা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়ার কারণে যুবদল নেতা শওকত আকবর সোহাগ কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্ট দেয়ায় বিষয়টি সমগ্র মীরসরাই ব্যাপী আলোচনা -সমালোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে।