
বাগেরহাটপ্রতিনিধি।।
জলবায়ুপরিবর্তনে ক্ষতিকরদিক মোকাবেলায় সবাইকে এক সাথে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় বাংলাদেশের দক্ষিনাঞ্চল বিশেষ করে বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলায় অতিরিক্ত লবনাক্ততায় ক্ষতিগ্রস্তদের জীবন মান উন্নত হবে। সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্দ্যোগে সকলকে এক যোগে কাজ করতে হবে বলেমত দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জলবায় ুবিষয়ক সিম্পজিয়ামে তিনি এসব কথা বলেন। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন এর সঞ্চালনায় স্থানীয়সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুলইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুলইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহ. শাহআলম, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো: ছাহেব আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসি, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাকারিয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার আশিনুর রেজা এছাড়া জেলা এবং উপজেলা পর্যায়ের ৪০টির অধিক দপ্তরের দপ্তর প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক সিবিও/ সিএসও প্রতিনিধি, বিশেষজ্ঞ, অনুশীলনকারী, উপকারভোগি, জলবায়ুতে ক্ষতিগ্রস্ত ভূক্তভোগি এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।