প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:২৪ এ.এম
জাতীয়করণের ৬ বছর পর বাগাতিপাড়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে আব্দুল্লাহিল কাফির যোগদান

মোঃ সাইফুল ইসলাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত নাটোরের বাগাতিপাড়া ডিগ্রী কলেজ গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বাগাতিপাড়া সরকারি কলেজে নামে জাতীয়করণ করা হলেও সম্প্রতি অধ্যক্ষ দেখা পেয়েছে কলেজটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কলেজটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক মোহা. আব্দুল্লাহিল কাফি। ১৪ তম বিসিএস উত্তীর্ণ,সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বাড়ির চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ইতিপূর্বে তিনি রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহাবুব আলম।
Copyright © 2026 দিনকাল বিডি ২৪. All rights reserved.