
জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) উপজেলার ফুলছেন্না ব্রয়লার মাঠে অসহায় দুস্ত পরিবারের মাঝে ৬৪ টি টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্ট এন্ড এডমিন মো: কোহিনুর আলম চৌধুরী।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞার সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো: মনিরুজ্জামান জুয়েল, মেলান্দহ উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম।#