বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের উপর দিয়ে বর্তমানে বয়ে যাওয়া তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রান মুসল্লীরা । মঙ্গলবার বেলা ১১টায় শহরের আল ইসলাহ একাডেমী চত্বরে জাতীয় ইমাম সমিতি বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই নামাজ অনুষ্ঠিত হয় ।
এই নামাজে ইমামতিহ করেন জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা শাহাজাহান । নামাজে সহাস্রাধিক মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন ।