
মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্নার ব্রিজ এলাকায় মোটরসাইকেলকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে দুই আরোহী নিহত হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবুল কালাম দুর্ঘটনা ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, বালিপাড়া-নান্দাইল সড়কের বইন্নার ব্রিজের ওপরে অজ্ঞাত এক গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত দুজনের পরিচয় ও চাপা দেওয়া গাড়ি শনাক্ত করা যায়নি।