
শ্রীপুর প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের আহবায়ক ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য মোঃ আতাউর রহমান মোল্লাহ।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক মহিমামন্ডিত ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো নৈতিক দায়িত্ব।
দীর্ঘ পরাধীনতার শৃংঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিনে আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দখলদারমুক্ত করতে সক্ষম হই।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের গর্বের, বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি দেশবাসী এবং বিশ্ববাসীকে আবারো শুভেচ্ছা জানান।