এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :'দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সকল নেতা-কর্মীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ ১ দফা দাবী আদায়ে আমরা' এ শ্লোগানে প্রকম্পিত করে তুলেছে পুরো চট্টগ্রাম শহর।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশে ২৭ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শহরের নুর আহমেদ সড়স্থ বিএনপি কার্যালয় এলাকা ছাড়িয়ে কাজির দেউরি ও জামালখান এলাকার বিশাল এলাকা জুড়ে দলের হাজার হাজার নেতা-কর্মী সহ সাধারণ মানুষের সরব উপস্থিতিতে লোকারণ্য হয়ে যায় সু'বিশাল এলাকা।
অবৈধ সংসদ বাতিল, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া সহ দলের কারান্তরীণ সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।
পুরো এলাকা কালো পতাকায় ছেয়ে যাওয়া বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম মহানগর ও উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি'র দায়িত্ববান বিভিন্ন নের্তৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।