
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারর-"অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর)
সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণসহ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দীন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,পিআইও অফিসের মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।