
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যাল চালক নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদও নজিপুর পৌরসভার পলিপাড়া আত্রাই নদীর ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল পতœীতলা খাদ্য গোডাউন পাড়া গ্রামের শ্যামল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুওে ফরিদুল নজিপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যান চালিয়ে পতœীতলা বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি নজিপুর পলিপাড়া আত্রাই নদীর ব্রীজের ওপর পৌঁছালে পিছন দিক থেকে আসা এশটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পড়ে যান ফরিদুল। এসময় ট্রাকটি ফরিদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন ট্রাকের চালক মুকুলকে আটক কওে পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা মৃত্যুও সত্যতা নিশ্চিত কওে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কওে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক চালক মুকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গস্খহণ করা হবে।