
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্য ও চেইঞ্জ এজেন্টদের সামাজিক নিরীক্ষা বিষয়ক
ওরিয়েন্টেশন সকাল ১০ টায় রবিবার (২৩ শে অক্টোবর) ইডেন চাইনিজ রেস্টুরেন্টে ওয়েব ফাউন্ডেশনের সামাজিক নিরীক্ষা বিষয়ক ১ দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার ওয়েব ফাউন্ডেশনের সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন,
ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্নয়কারী মানুয়েল টুডু,বিভাগীয় সহকারী সমন্নয়কারী সুদীপ কুমার ঘোষ,আত্রাই,রাণীনগর ও নওগাঁ সদর উপজেলা সমন্বয়কারী মোঃ মিহাজুল করিম( ইমন)।
এসময় উপস্থিত আত্রাই,রাণীনগর, বদলগাছি ও নওগাঁ সদর উপজেলার ওয়েব ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য বৃন্দ।