হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চায়
বদলগাছী উপজেলা মহিলা দলের সভাপতি শাম্মী আক্তারকে।
উপজেলাবাসী বলেন আওয়ামীলীগ সরকার আমলে উপজেলা ভাইস
চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয় শাম্মী আক্তার। এছাড়া
বদলগাছী উপজেলা ও নওগাঁ জেলায় বিএনপির বিভিন্ন
কর্মসূচি পালন করে আসছিলেন। তার স্বামী মামুন হাসান
মিঠাপুর ইউপির বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান,সে
বিএনপির চেয়ারম্যান হিসাবে পরিচিত। ফ্যাসিবাদী
সরকারের আমলে আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কন্ঠস্বর রাজপথের
সাহসী সৈনিক তিনি কারাভোগ ও করেছেন।শাম্মী আক্তার
বলেন সেই সময় আমার নেত্রী আমার মা বন্দী হতে পারেনা” এই
স্লোগানটি দিয়ে নওগাঁ জেলা আলোচিত হয়েছেন।শাম্মী
আক্তার বলেন সেই সময় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে
আমুত্যূ সংগ্রাম করেছি। আওয়ামীলীগ সরকারের আমলে
বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্নগোপনে,সহয্য করতে
হয়েছে পুলিশের নির্যাতন। বিএনপির নারী নেতৃত্বে দীর্ঘ
আন্দোলন সংগ্রাম করা সমর্থকদের জেল জুলুম নির্যাতনের
শিকার কর্মিদের পাশে অর্থনৈতিক ও মানসিক সাপর্ট দিয়ে
বিপদে আপদে আগলে রেখেছেন। ২০১৪ সালে নওগাঁ জেলা
আহবায়ক কমিটির সদস্য হিসাবে থেকে দেশমাতা বেগম
খালেদা জিয়ার অনুমতিতে ২০১৫ সালে বদলগাছী উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি।
এছাড়া শিক্ষার্থী জীবনে ৯৯ সালে বাবার সংগে বিএনপির
রাজনিতী করেছ্ধিসঢ়; জুলুমবাজ আওয়ামীলীগ সরকারের আমলে
অনেক মার খাইছি। বর্তমার বদলগাছী উপজেলা মহিলা দলের
সভাপতির দায়িত্বে আছি। শাম্মী আক্তার বলেন মহিলা সংরক্ষিত
আসনে এমপি হিসাবে আমাকে দেখতে চেয়ে সামাজিক
যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বিএনপির
চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী
নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন এমনটাই আশা
জনমানুষের ।