
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ৫১,নওগাঁ-০৬ তার নির্বাচনী এলাকার সকল জনসাধারণ সহ দেশবাসী কে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন।
এবং তিনি বলেছেন,পহেলা বৈশাখ বাংলা বর্ষের প্রথম মাসের প্রথম দিন।বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বাহক পহেলা বৈশাখ এক অসাম্প্রদায়িক উৎসবের দিন।
তিনি আরও বলেছেন,অতীতের ভূলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভূলে নতুন করে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় নববর্ষের প্রথম দিন।
তিনি বলেছেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দিনটি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাজধানী সহ সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছেন। যাতে কের কেউ কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে। তিনি তার এক বার্তায় এমপি হেলাল এইসব কথা বলেছে।