ফজলে মওলা ,বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন যেন না হয় সেই ক্ষেত্রে দলীয় ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারবেন। এই আসনে দুইবার নির্বাচিত ছলিম উদ্দীন তরফদার সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন
আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে দলীয়ভাবে কোন সমস্যা নেই বলে ঘোষণা করেন। সেই ঘোষণার আলোকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসনে দলীয় ভাবে যে প্রতিক প্রদান করবেন সেটা নিয়ে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।