সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:
অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ২ টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় বিএনপির সূত্রে জানা যায়, নাটোরে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে তাঁরা ধারনা করছেন।
কারণ নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করে। সেসব নেতা কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।