নাটোর জেলা প্রতিনিধি:
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে জমকালো আনন্দ ঘন পরিবেশে সপ্তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপিত হলো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮.০০ ঘটিকায় বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও দিনকাল বিডি ২৪ এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি রকুনুজ্জামান উত্তমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,
রাজশাহী সরকারি প্যারামেডিকেল কলেজের প্রভাষক জনাব মোঃ আতিয়ার রহমান (মুকুল), দীঘা হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব মোঃ সাইদুল ইসলাম , দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি মোঃআমিরুল ইসলাম, বাগাতিপাড়া প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, সোনাপুর বাজার কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য মোঃ আঃ আলিম সহ অত্র এলাকার সম্মানিত অনেক জনসাাধারণ উপস্থিত ছিলেন।