
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উপজেলার ভূইয়াপাড়া এলাকায় র্যাব -৫ একটি টিম অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৪জনকে আটক করেছে । শনিবার ( ১২ নভেম্বর) বড়াইগ্রাম উপজেলার ভূইয়াপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
র্যাব -৫,নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার ভূইয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে অত্র এলাকার ১।সুনীল বিশ্বাস , ২।রান্টু হোসেন , ৩।আবু তাহের ও ৪। বাবু রোজারিও নামে ৪জনকে আটক করে র্যাব । আটককৃতদের কাছ থেকে ২ হাজার ১৫০ লিটার চোলাই মদ জব্দ করে। পরে ঐ এলাকায় সকলের সামনে চোলাই মদ গুলো ধ্বংস করা হয়। র্যাব আটককৃত ৪জনকে বড়াইগ্রাম থানায় পুলিশের কাছ হস্তান্তর করেন। র্যাব জানান, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলার রুজু করা হয়েছে।
মোঃ আতাউর রহমান।