
সোহেল রানাঃ যশোরের শার্শার নাভারণ প্রেসক্লাবের বাৎসরিক পিকনিক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্লাবের সদস্যরা ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালী পার্ক ও রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাৎসরিক এ পিকনিকের আয়োজন করে।
সদস্যরা পার্কের মনোমুগ্ধকর স্পটে ঘুরাঘুরি ও ছবি তোলা শেষে দুপুরে জমপেশ খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করেন। খাবার পর্ব শেষে সকলের অংশগ্রহণে লটারি সহ বিনোদনের নানা আয়োজন করা হয়। প্রেসক্লাবের বাৎসরিক এ পিকনিকে অংশগ্রহণ করেন, সভাপতি সমাজের কথার আমিনুর রহমান, সিনিয়র সহ সভাপতি সমাজের কথার বিএম রুহুল কুদ্দুস শাকিল, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,সাধারণ সম্পাদক পূর্বাঞ্চলের মোফাজ্জেল হোসেন রাজু, যুগ্ন-সাধারণ সম্পাদক সমাজের কাগজের তোফাজ্জেল হোসেন লিটন, দপ্তর সম্পাদক দৈনিক যশোরের জসিম উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্পন্দনের আনারুল ইসলাম, সদস্য গ্রামের কাগজের নূর ইসলাম তরফদার, চ্যানেল এস'র ইসমাইল হোসেন, দৈনিক সময়ের কলমের সোহেল রানা, যুগান্তরের মহসিন আলম, যায়যায়দিনের আশরাফুল ইসলাম,দৈনিক সমাচার ইকরামুল ইসলাম,ভোরের চেতনার রাসেল হোসেনসহ অতিথিবৃন্দ।