
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
বিএনপি- জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে, অগ্নিসন্ত্রাস অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর নিয়ামতপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার ৮ ইউনিয়নে একযোগে কেন্দ্রের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ।
শান্তি সমাবেশে বক্তারা দেশের উন্নয়ন নিয়ে বিএনপির অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, রাজনৈতিক সমাবেশের নামে বিশৃঙ্খলা রুখে দিতেই এই শান্তি সমাবেশ।
এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মজুমদার, সকল ইউপি চেয়ারম্যানগনসহ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।