
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত ১শ ৮৮জন ব্যক্তিদের ৭ লক্ষ ৫২ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১শ ১৫ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে ডাকবাংলোতে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, সমাজসবা কর্মকর্তা আসাদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রত্যেকের হাতে ৪হাজার করে টাকা তুলে দেন।