
মুন্সি ইকবাল।
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত নেতা। যিনি সাবেক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
কর্মনিষ্ঠা এবং আদর্শের প্রতি একনিষ্ঠ কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলে ছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক চেতনা ধারণকারী জনকল্যাণকামী একজন নেতা হিসেবে।
শ্রীপুরে রাজনৈতিক অঙ্গনে তিনি হয়ে উঠেছেন নির্লোভ, সৎ, ত্যাগী, সাহসী, স্বাধীনতা ও মুক্তিকামী এমন একজন সফল রাজনৈতিক, যার চেতনায় সর্বদাই বিরাজ করে দেশ ও সমাজের কল্যাণ।
আদর্শবাদ, সততা ও মানবতার ধারা বজায় রেখে জীবনপথ পাড়ি দিয়ে যাচ্ছেন তিনি। সমাজহিতৈষী নির্মোহ রাজনীতিবিদ বিল্লাল হোসেন বেপারী শান্ত-নম্র একজন মানবিক নেতা।
যিনি সময়কে প্রভাবিত করছেন আপন কীর্তি দ্বারা। এজন্যই শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী সাধারণ মানুষের কাছে অনেক প্রিয় ও কাছের মানুষ।
তিনি এলাকায় মানুষের বিভিন্ন বিপদে- আপদে পাশে থাকার পাশাপাশি শহীদ জিয়ার স্বপ্নপূরণেও দলের চলমান দুঃসময়েও দলের একজন বিশ্বস্ত যোদ্ধা হিসাবে দলীয় নির্দেশনা মোতাবেক প্রতিটি আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে সাহসী ভূমিকা পালন করছেন।
তিনি অনেক মিথ্যা বানোয়াট মামলায় হয়রানি সহ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। অসম্ভব মেধাবী এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় নেতা বিল্লাল হোসেন বেপারীকে আগামীতে শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।