
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। "সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলার শাখার আয়োজনে শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান শাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, যুগ্ন সম্পাদক সরকার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উৎপল সরকার পিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক আবু মাহাদী প্রমূখ।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বক্তারা সকল বৈষম্য, নির্যাতন, নিপীড়নের সোচ্চার হওয়ার আহ্বান জানান।