
এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক আওয়ামী দলীয় সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা মোঃ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব আলম সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নোয়াখালীর সাবেক সংসদ সদস্য মোঃ একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম শহরের খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে।