মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গুলশান সড়ক এলাকা থেকে গাঁজা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ মোঃ নুরুজ্জামান (২৫) ও মোঃ রুবেল মোল্লা (২৫) নামের ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক নুরুজ্জামান মরিচবুনিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বাজারঘোনা এলাকার মোঃ নুর ইসলামের ছেলে এবং অপর আটক কারবারি রুবেল একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোঃ বজলু মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় এসআই সঞ্জিব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুলশান সড়কের মোঃ বাবুল গাজী'র বসত ঘরের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামালসহ নুরুজ্জামান ও রুবেলকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম আজমল হুদা বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।