
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকা পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জয়পুরহাট জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত মোজাম উদ্দীন মন্ডলের পরিবারের খোজ খবর নেন এবং নগদ অর্থ তুলে দেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম,সিনিয়র আইনজীবী আব্দুল মোমেন ফকির,ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আমীর ফজলুর রহমান সাইদ এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,বিপদ মুসিবত মহান রবের পক্ষ থেকে পরীক্ষার জন্য আসে। কারো বিপদ স্থায়ী থাকবেনা। এক ভাইয়ের বিপদের সময় অন্য ভাইকে এগিয়ে আসা ইসলামের সুমহান শিক্ষা। তাই যে কোন দুর্যোগে জামায়াতে ইসলামী বিপদগ্রস্থ, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়ে সহযোগিতার চেষ্টা করছে। আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই ক্ষতিগ্রস্ত পরিবার যেন শীঘ্রই তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।