
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির (এন সি পি) উদ্যোগে ইফতার মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) পার্বতীপুর পৌরসভার হুগলীপাড়া নর্থ ইয়ার্ড মাঠে ইফতার মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ পার্বতীপুর উপজেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুর ও ফুলবাড়ী প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক (চিকিৎসা) ডাঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠন,বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ,কেন্দ্রীয় ছাত্র সংসদের মোঃ আল মেহরাজ শাহরিয়ার মিথুন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন,
মোঃ মুশফিকুর রহিম,মোঃ তামিম,মোঃ ফারহান আরিক ও মোঃ শাকিবুল ইসলাম শব্দ।