এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু জাফর মোঃ সায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন মৎস্য খামার ব্যবস্হাপক মোঃ মাহফুজুল হকে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।