
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) পৌরসভার রেলওয়ে নিউ কলোনীর সূর্যমুখী কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
এ ছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে ওয়ার্ড বিএনপির সদস্য ও নেতৃবৃন্দ সহ পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।