
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গনহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা এবং মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে একই স্হানে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা।