
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে মোমিনপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোমিনপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোমিনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হাকিম ও সাধারণ সম্পাদক আল মুর্তজা বাবলু এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ, জেড, এম রেজওয়ানুল হক এর পুত্র ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল,উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার), উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন (বাবু), ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আলম প্রধান (বকুল),ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মানিক মুকুল, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান রুবেল, মনমথপুর আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ, চন্ডিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক একরামুল হক মন্ডল প্রমুখ।
ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া,তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করেন,উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক খয়রাত হোসেন কাজী।