এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় সনাক্তে পুলিশি তৎপরতা চলছে। শনিবার (২৭ এপ্রিল) ভোরবেলা পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের যাত্রী ছাউনির নিচে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের যাত্রী ছাউনির নিচে শুক্রবার রাতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার ভোরবেলা খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃত দেহ তাঁদের হেফাজতে নেয়। মৃত ব্যক্তির পড়নে লুঙ্গি ও ফুলহাতা সার্ট ছিল। তবে তাঁর কোন নাম ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তাঁর পরিচয় সনাক্তের জন্যে তৎপরতা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে অসহনীয় গরমে তাঁর মৃত্যু হয়েছে।