
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটিতে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন ইউএনও সালমা আক্তার। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলেঅচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দোস্তদার হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী, উদ্যক্তাবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#