পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি গোলাম হাফিজের বাবা ও দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক শাহ্ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী......রাজিউন)। দির্ঘ্যদিন অসুস্থ্য থেকে তিনি বুধবার সন্ধার আগে নিতপুর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার জোহরের নামাজের পরে নিতপুর কেন্দ্রিয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অনেক আতœীয় স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম,
সাবরেজিস্ট্রার খালেদা বেগম, নিতপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, দলিল লেখক সমিতি সভাপতি সুলতান আহম্মেদ ও সম্পাদক নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।