পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সোমনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যেগে এসএসসি-২৪ পরীক্ষার্থীদের বিদায় ও ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। “আতœ বিকাশে সু-শিক্ষার বিকল্প নেই” এর আলোকে বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি আহমাদুল হক শাহ্।
এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সোমনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সাবেক শিক্ষক শামসুল হক শাহ, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম শাহ্ ও দাতা সদস্য মোদাচ্ছের রহমান শাহ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সদস্য আবুল কাশেম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সেদরাতুল শাহ্ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনায় ২৪ জন এসএসসি-২৪ পরীক্ষার্থীর হতে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।