
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর রাণীনগরে আতাইকুলা গ্রামবাসীর উদ্যোগে শনিবার (১৩-মে)বৈকাল ৪ টায় আতাইকুলা দক্ষিণ পাড়া সরকারি কবরস্থান ও মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮ নং মিরাট ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোসাদ্দেক আলীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমান এর সঞ্চালনায়শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। আতাইকুলা দক্ষিণ পাড়া সরকারি কবরস্থান ও মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি হেলাল এইসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম মহসীন আলী খাঁন,
৮নং মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলম,গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক প্রমুখ।