
ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা আহ্সানগঞ্জ সেতু সহ শত সেতুর শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে নওগাঁ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে এসব সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ,নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সড়ক যোগাযোগ উন্নয়নে ও সেতু নির্মাণে কাজ করে যাচ্ছে।দেশের উন্নয়নের স্বার্থে সারা বাংলাদেশে ব্রীজ, কালভাট সহ বড় বড় মেঘা প্রকল্প ও ডেল্টাপ্লান হাতে নিয়েছে এবং সে গুলো দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান , নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান প্রমুখ।