মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে অবস্থিত বন বিভাগের গাছ কেটে বিক্রয় ও অবৈধ্যভাবে সরকারী জায়গা দখলসহ স্থানীয় ২২ জনের জমি দখল করে মাঠ পর্চা করার অভিযোগ এনে ভূমিদস্যু মোজাফফর রহমান গং এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন । রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় দুধিপুর গ্রামের বন বিভাগের দখলকৃত ওই জায়গার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন। পরে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মাববন্ধনে বক্তব্যে ভুক্তভোগিরা জানান, ভূমিদস্যু মোজাফফর রহমান,মানিক রহমান ও মোতালেব হোসেনের যোগসাজশে ২০ থেকে ২২ জনের প্রায় তিন থেকে চার একর জমি অবৈধভাবে মাঠ পর্চা করে জোর পূর্বক দখল নিয়েছে ,এবং তাদের জমির পাশে থাকা বন বিভাগের গাছ কেটে ফেলে সরকারী জায়গা দখল করে ঘিরে ফেলেছে তারা।
দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমি দখল ও বন বিভাগের জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তি ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেন নাই।