
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম,পিপিএম) আদমদীঘি উপজেলার বিভিন্ন দুর্গাপুজা মন্ডব পরিদর্শন করেছেন। গত শনিবার (২১ অক্টোবর) আদমদীঘি উপজেলার বিভিন্ন দুর্গাপুজামন্ডব পরিদর্শন শেষে রাত ৮টায় সান্তাহার পৌরসভার রেলওয়ে সার্বজনীন দুর্গা মন্দির এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পুজামন্ডব কমিটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন. বগুড়ার পুলিশ সুপারের সহধর্মীনি পুলিশ হেড কোয়াটার ঢাকা এর এআইজি (ক্রাইম এনালাইসিস) সুনন্দা রায় বিপিএম সেবা। সজল ঘোষের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন. উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, আদমদীঘি সার্কেলের এএসপি নাজরান রউফ, জেলা আ’লীগ সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আদমদীঘি থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সান্তাহার পৌর কাউন্সিলর আলাউদ্দীন, হুমায়ন কবির বাদশা, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল প্রমুখ। প্রধান অতিথি বলেন আদমদীঘি থানা এলাকায় ৬৫টি দুর্গাপুজামন্ডবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার বাহিনী মোতায়েন রয়েছে। সবাই নিরাপদে আনন্দ উৎসব পালন করবেন।
#