
হাফিজার রহমান বদলগাছী(নওগাঁ) সংবাদদাতা নওগাঁর বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় অক্সফোর্ড মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বি করেন উক্ত স্কুলের পরিচালক(সাংবাদিক)হাফিজার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা, সাবেক সেনা সার্জেন্ট মো:হুমায়ুন করির। উক্ত স্কুলের শিক্ষিকা শাম্মী আকতার, রুবি বেগম,রিসালাত, নয়ন হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন আকতার, নিপা আক্তার, মেহেরন নেছা জাহিদ হোসেন আরো অনেকে বক্তব্য রাখেন।