
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী দীর্ঘদিন পর বদলগাছী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা যায় উপজেলা শাখা বিএনপি আয়োজনে ৩০অক্টোবর বেলা ১০টায় উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বদলগাছী উপজেলা বিএনপির আহŸায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভা উদ্ধোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহŸায়ক আবু বক্কর ছিদ্দিক নান্নু।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিউটির সদস্য শহীদুল ইসলাম,প্রধান বক্তা রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত,বিশেষ বক্তা নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল,সদস্য আব্দুল হাদী চৌধুরী টিপু,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান কেটু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন এলাকাথকে হাজার হাজার নেতা কর্মি ও সর্মথক জমায়েত হয়।