
বদলগাছী (নওগাঁ:) প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে ক্ষমতার দাপটে ১৭বিঘা জমি দখল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায় পাহাড়পুর ইউপির উ:শ্যমপুর গ্রামের বছির মন্ডল ও আছির মন্ডল এর মৃত্যুর পর থেকে ৪০ বছর ধরে জমি নিয়ে বিরুোধ চলছিল।
এর ধারা বাহিকতায় গত ১৬/৮/৮৭ সালের কবলাকিত ১১৩৯০ নং দলিল মূলে উ:শ্যামপুর মৌজায় ৫-৬৩ একর বিবাদের দখলে থাকা জমি উদ্ধার করতে গেলে আরো জটিল আকারে বিরোধ সৃষ্টি হয়।
এব্যপারে মৃত আখতার হামিদ এর ছেলে আশরাফ আলী (শিমুল) বাদী হয়ে ১১ মে বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ৫মে সকাল ১০টায় বাদীপক্ষ সম্পত্তিতে উপস্হিত হলে বিবাদীগন তাদেরকে জমিতে প্রবেশ করিলে আমাদেরকে খুন জখমের হুমকি দেয়।
আমি সহ আমার পরিবারের লোকজনদের খুন জখম ও মারপিট করতে দ্বিধা করবেন না বলে শাসা গর্যা করেন। অভিযোগে আরো জানা যায় বিগত আওয়ামী সরকারের সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর ক্ষমতার প্রভাব খাটিয়ে বহু দিন যাবৎ ধরে কবলা দলিলের সম্পত্তি দখল করে আসছে।
বিবাদীরা হলেন উপজেলা পহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মো:সাহিন হোসেন মো:সামিম হোসেন, সর্ব পিতা মৃত আনোয়ারুল ওরফে আজিজ সাং উ:শ্যামপুর, বদলগাছী নওগাঁ।
সরেজমিনে উ:স্যামপুর গ্রামের মৃত আক্কাসের ছেলে আজিজুর রহমান,সরাবাড়ী গ্রামের মৃত তাছেরের ছেলে আফছার আলী,মেছেরের ছেলে দুলাল হোসেন,আ: রহমানের ছেলে নাজির উদ্দিন, উ: শ্যামপুর খোকার ছেলে মেহেদী হাসানও আরো অনেকে বলেন দীর্ঘদিন ধরে এই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে।
বিবাদীরা প্রায় অনেক জমি জবর দখল করে চাষাবাদ করে খান। তিন জন বিবাদীকে বাড়ীতে পাওয়া না গেলেও বিবাদী পক্ষের মৃত জরজিজের ছেলে জাহেদুর রহমান বলেন জমির মধ্যে অনেক ভেজাল আছে মিমাংসার জন্য ভাল পরিবেসে বসলে আমরা বসতে রাজি আছি। এব্যপারে বদলগাছী থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন উঃ শ্যামপুর গ্রামের অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে।