
হাফিজার রহমান বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:গ্রামীণ নওগাঁ জুনের বদলগাছী এরিয়ার অফিস এর আয়োজনে ১১জুন বিকাল ৩টায় উপজেলা শাখা প্রাঙ্গণে বৈঠক অনুষ্ঠিত হয়। বদলগাছী শাখা ব্যবস্থাপক চন্দন ঘোষ এর সভাপতিত্বে নওগাঁ জুনের ৫২ কেদ্র প্রধান উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের বদলগাছী এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যরা গ্রামীণ ব্যাংকের দিক নির্দেশনা উপর বক্তব্য রাখেন।এসময় প্রায় ৪ শতাধীক গ্রামীণ ব্যাংকের সদস্যরা উপস্থিত ছিলেন। সকল সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চাড়া বিতরণ করা হয়। প্রধান আলোচক প্রকাশ কুমার দাস বলেন আগামী এক সপ্তাহের মধ্যে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে এক লক্ষ ৫০হাজার ৮শ বিভিন্ন ফলজ গাছের চাড়া বিতরণ করা হবে।