
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ব্যাংকের এরিয়াধীন ১২ টি শাখায় এই কর্মসূচী ২০০/২৩ শুরু করা হয়েছে।
গ্রামীন ব্যাংক সূত্রে জানা যায় গত ১৮/৬/২৩ ইং তারিখ থেকে ২২/৬/২৩ ইং তারিখ পর্যন্ত এই কর্মসূচির আওতায় এরিয়াধীন ১২ টি শাখায় ৩ লাখ ৬৩ হাজার৭৮৮ টি চাড়া রোপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। গত ২০/৬/২৩ ইং তারিখ বৃক্ষ রোপনের বিষেশ দিবসে গ্রামিন ব্যাংক বদলগাছী শাখার ৬/ম কেন্দ্রের সদস্যদের মাঝে ফলজ,বনজ জাতীয় চাড়া বিতরন করা হয়। এসময় গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার দাস ও বদলগাছী শাখা ব্যাবস্হাপক চন্দন ঘোষ উপস্হিত থেকে এসব চাড়া বিতরণ করেন।