
ফজলে মওলা, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মাধ্যমিক শিক্ষকেরা মানব বন্ধন করেছে। তারা বলেন দীর্ঘদিনের জাতীয় করনের দাবিতে এ মানব বন্ধন করছি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ও জাতীয় করনের দাবিতে বেশ কিছু সময় ধরে আন্দোলন ও মানব বন্ধন করা হয়েছে। কিন্তু কোন লাভ করতে পারেন নি তারা। ৫ আগষ্ট সরকার পতনের পর আবার মানব বন্ধন শুরু করছে। ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম এর নেত্রীত্বে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে অংশগ্রহণ কারীদের মধো বক্ত্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গাবনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু হুরাইরা বাদশা সহ প্রমূখ।তারা বলেন শিক্ষকদের পদায়ন ও কমিশন গঠনের দাবী করেন। শেষে একটি স্বারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।