
হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।নওগাঁ জেলা সড়ক বিভাগের আয়োজনে জানাযায় ২০ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় বদলগাছী আক্কেলপুর সড়কের প্রস্তর করনের কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর ,সহ সম্পাদক আব্দুস সালাম মন্ডল,নওগাঁ জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মো:সাজেদুর রহমান। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিক,বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। প্রধান অতিথি সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন নওগাঁ জেলার বিভিন্ন সড়কের ১২শ কোটি টাকার সড়ক প্রস্তুতর করণের কাজের একটি অংশ হিসাবে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রাম্য অঞ্চলের সড়ক পাকা করণ হয়েছে। এবং অবশিষ্ট কিছু বাকি থাকলে ও অতি শীঘ্রই পদক্ষেপ নিবেন।