
বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জানা যায় উপজেলা মথুরাপুর ইউপি দুর্গাপুর গ্রামের ৯/৫/২০১৩ইং তারিখে ডিপ
টিউবওয়েল বিভাগ চলছিল। দুর্গাপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে উজ্জল হোসেন ও বজলুর রহমানের ছেলে কামরুজ্জামান এর মারপিট হত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে উজ্জলের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত ২৩নভেম্বর মোঃ ফেরদৌস ওয়াহিদ ৩ বেকশুর খালাস দিয়ে ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ও প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। শাস্তিযোগ্য অপরাধীরা হলেন বজলুর রহমানের ছেলে কামরুজ্জামান,ওয়াহেদ আলী,শামসুজ্জামান,বাবলু,রকেট হোসেন,ডাবলু হোসেন,আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদ, এনামুল হক, এমদাদুল হকের ছেলে মোশাররফ হোসেন, মৃত খাজা নাজিমুদ্দিন এর ছেলে বজলুর রহমান, ও এমদাদুল হক। বেকশুর খালাস পেয়েছে বজলুর রহমানের স্ত্রী কারিমা বেগম, এনামুল হকের স্ত্রী জলি আক্তার ও হাবিবর রহমানের স্ত্রী জীবন নেছাকে নির্দোষ গুণ্য করিয়া খালাস প্রদান করে ।