
বাগেরহাট প্রতিনিধি ।।
পূর্ব সুন্দরবনের কোকিলমনিন ফরেষ্ট ক্যাম্পের ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বন বিভাগ কতৃক দায়ের কৃত একাদিক মামলার আসামী জেলে ওমর আলী।
বুধবার (১০ মে) সকালে বনের ঢাংমারী ফরেষ্টে স্টেশন থেকে মটরসাইকেল যোগে কোকিল মনি ক্যাম্পে যাওয়ার সময় হামলার শিকারহন ওই বন কর্মকর্তা । এসময় তার মাথায় আঘাতের কারনে রক্তক্ষরণ হয়। পর স্থানীয় বাসিন্ধারা বন কর্মকর্তা আনোয়ার হোসেনকে উদ্ধার করে দাকোব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করান।
শরণখোলা ফরেষ্ট ষ্টেশনের সহকারী বন সংরক্ষক( এসিএফ) মাহমুব আলম জানান, কিছু দিন পূর্বে ঢাংমারী ষ্টেশনে দায়িত্বপালনের সময় হরিন শিকারের অভিযোগে জেলে সংগঠন ভিলেজ সার্ভিস ফোরাম ( ভিসিএফ) এর সভাপতি ওমর হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন বন কর্মকর্তা আনোয়ার হোসেন । ওই ঘটনায় ক্ষুব্দ হয়ে আজ সকালে দলবল নিয়ে আনোয়ার হোসেনের উপর হামলা চালায় ওমর হাওলাদার। তিনি জানান, আনোয়ার হোসেন এর উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
##